লোহিত সাগরে সংঘাতের জেরে টেসলা ও গিলির উৎপাদন ব্যাহত
লোহিত সাগরের সংঘাতের জেরে এরই মধ্যে বৈশ্বিক সরবরাহ চেইনে প্রভাব পড়েছে। অটোমোবাইল খাতেও এর প্রভাব পড়েছে। এর প্রভাবে উপকরণ সংকটে গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার পর এবার গিলিও এবার উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে। খবর নিক্কেই এশিয়া।
কোম্পানি দুটি জানিয়েছে, প্রয়োজনীয় কাঁচামাল সংকটের কারণে ইউরোপের কিছু কারখানায় উৎপাদন বন্ধ রেখেছে প্রতিষ্ঠান দুটি।
এক বিবৃতিতে টেসলা জানিয়েছে, লোহিত সাগরে সশস্ত্র সংঘর্ষ এবং উত্তমাশা অন্তরীপের মধ্য দিয়ে পণ্য পরিবহন করায় বৈশ্বিক উৎপাদনে প্রভাব পড়তে পারে। দীর্ঘ পরিবহন সময় সরবরাহ চেইনে একটি ফারাক তৈরি করছে।
কাঁচামাল সংকটের কথা উল্লেখ করে সম্প্রতি টেসলা জানিয়েছে, ২৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বার্লিনের পাশে থাকা তাদের কারখানায় গাড়ি উৎপাদন বন্ধ থাকবে।
ভলভো কার কর্তৃপক্ষ জানিয়েছে, গিয়ারবক্সের বিলম্বিত সরবরাহের কারণে আগামী সপ্তাহে তিনদিনের জন্য বেলজিয়ামের ঘেন্টের কারখানায় উৎপাদন বন্ধ রাখা হবে।
ডিবিটেক/বিএমটি







